Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অস্ট্রেলিয়ার নাগরিকের কাছ থেকে ছিনতাইয় চেষ্টা, যুবক আটক

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১১:৫৩:২৪ পিএম
যশোরে অস্ট্রেলিয়ার নাগরিকের কাছ  থেকে ছিনতাইয় চেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরে ট্রেনের ভেতর থেকে অস্ট্রেলিয়ার নাগরিক শাহেদ বায়ানের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে আকাশ গাঙ্গুলী নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে রেলস্টেশনের যাত্রী ও দর্শনার্থীরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে। পুলিশ জানায়, আটক আকাশ গাঙ্গুলী নড়াইল সদর উপজেলার ভিটেপাড়া এলাকার বিধান গাঙ্গুলীর ছেলে। ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিক শাহেদ বায়ানের বন্ধু সমীর কুমার রায় খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন। খুলনা সদর উপজেলার দোলখোলা রায়পাড়ার বাসিন্দা সমীর কুমার রায়ের অভিযোগ, তার বন্ধু শাহেদ বায়ান একজন অস্ট্রেলিয়ার নাগরিক। বিয়ে করেছেন খুলনার খালিশপুরে। সে কারণে মাঝে মধ্যে তার বন্ধু অস্ট্রেলিয়া থেকে খালিশপুরে বেড়াতে আসেন। গত শুক্রবার শাহেদ বায়ান ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে করে খুলনায় যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনে অবস্থানকালে আকাশ গাঙ্গুলী নামে এক যুবক তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তখন শাহেদ বায়ানের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের ওই সূত্রটি জানায়, শাহেদ বায়ানের ওই ব্যাগের ভেতর ১টি ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোনসেট ও অন্যান্য কাগজপত্র ছিলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)