Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১০:২৬:১৪ পিএম
যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে  রেখেছে যশোর, তলানিতে নড়াইল

নিজস্ব প্রতিবেদক : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। আর তলানিতে নেমে গেছে নড়াইল জেলা। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৫২ দশমিক ৯৪ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। গতবছর ৫৮ দশমিক ২৫ ভাগ পাসের হার নিয়েও বোর্ডে একই অবস্থানে ছিল এই জেলা। আর গতবছর ৭ম স্থানে থাকা নড়াইল জেলা এবার তলানিতে নেমে গেছে। তাদের পাসের হার ৩৬ দশমিক ৭৮। গতবছর এই জেলার পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৬। যশোরের মতো দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে খুলনা জেলা। এই জেলার পাসের হার ৪৬ দশমিক ৬৫ ভাগ। গতবছর এই জেলার পাসের হার ছিল ৫৩ দশমিক ৯৮ ভাগ। গত বছরের ৪র্থ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলা এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এবার এই জেলার পাসের হার ৪৬ দশমিক ১৩। গতবছর এই জেলার পাসের হার ছিল ৫০ দশমিক ৩৫। গতবারের চেয়ে একধাপ এগিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এই জেলার পাসের হার ৪৫ দশমিক ৩৮। গতবছর এই জেলার পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৫। গতবছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার নেমে গেছে ৫ম অবস্থানে। তাদের পাসের হার ৪৩ দশমিক ৪৫ ভাগ। গতবছর এই হার ছিল ৫২ দশমিক ৬৪ ভাগ। গতবছরের ৮ম স্থান থেকে দুই ধাপ এগিয়ে এবার ঝিনাইদহ জেলা ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। তাদের পাসের হার ৪১ দশমিক ৯৮ ভাগ। গতবছর তাদের পাসের হার ছিল ৪৫ দশমিক ০৭ ভাগ। গতবছর ৬ষ্ঠ অবস্থানে থাকা মেহেরপুর জেলা এবার একধাপ নিচে নেমে ৭ম অবস্থানে রয়েছে। এবার এই জেলার পাসের হার ৪০ দশমিক ৭৬ ভাগ। গতবছর পাসের হার ছিল ৪৮ দশমিক ৫১ ভাগ। গতবছর নবম স্থানে থাকা বাগেরহাট জেলা এবার ৮ম অবস্থানে উঠে এসেছে। তাদের পাসের হার ৩৮ দশমিক ৮৬, গতবছর এই হার ছিল ৪১ দশমিক ৮৫। গতবছর তলানিতে থাকা মাগুরা জেলা এবার একধাপ উপরে উঠে এসেছে। এবার তাদের পাসের হার ৩৭ দশমিক ৩৬। গতবছর তাদের পাসের হার ছিল ৩৭ দশমিক ৪৬।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)