Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০২:৫০:২৯ পিএম
অভয়নগরে নানা আয়োজনে  জাতীয় যুব দিবস পালিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা যুব দলের আহবায়ক বাকীউজ্জামান রানা, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক জিল্লুর রহমান ও আত্মকর্মী কাকলী খাতুন বক্তব্য রাখেন। পরে যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের মাঝে চেক বিতরণ করাসহ গাছের চারা বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)