Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৪:৩৮:৫৮ এম
কচুয়ায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কচুয়া সিএস পাইলট স্কুল মাঠে তরুণ সমাজ কচুয়া সদর ইউনিয়নের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন কবুতর ও বেলুন উড়িয়ে এবং ফেস্টুন উন্মোচনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৬ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)