Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৩:৪৯:৫৪ পিএম
সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে  বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন। হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত নড়াইল জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)