নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কক্ষে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঝিকরগাছা রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত জয়ন্ত (২২) যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়ার বাবার নাম জয় বিশ্বাসের ছেলে। আহত জয় জানান, পূর্ব শত্রুদের জের ধরে ঝিকরগাছার হাজের আলী মহিলা কলেজ এলাকার বাসিন্দা বড়বাবু তার ছেলে রাম ও অনিল মিলে জয়ন্তকে রেলস্টেশনের পাশের একটি কক্ষে ধরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে লোহার রড ও কিল-ঘুষি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা জয়ন্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন? হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, জয়ন্তের অবস্থা গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।