Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৪:২৪:৫৩ পিএম
কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের  জন্মবার্ষিকী উদযাপন

সিরাজুল ইসলাম, কেশবপুর : উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামে যশোর জেলার প্রাচীন বিদ্যাপীঠ পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষের সভাপতিত্বে জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধীরাজ ভট্টাচার্যের জীবনী গ্রন্থের লেখক সহকারী অধ্যাপক তাপস মজুমদার। পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ সম্পাদক মানব মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ধীরাজ ভট্টাচার্যের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত চক্রবর্তী ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিদিশা ব্যানার্জী বিন্দু। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেশবপুর শাখার নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, বসুন্ধরা শুভসংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য স্বস্তিকা ঘোষ, সাংবাদিক রায়হান জনি’সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)