Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ১২ ইউনিয়নের ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী বাছাই কমিটি

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১০:৫৪ এম
কলারোয়ায় ১২ ইউনিয়নের ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী বাছাই কমিটি

কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলারোয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। এ সময় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিএনপির ইউপি সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে অধ্যক্ষ রইছ উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চুকে। সদস্যরা হলেন—আব্দুর রশিদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা। সভায় আগামী ৮ নভেম্বর সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)