Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ১০১ টাকা

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১০:৫২ এম
আশাশুনিতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড, জরিমানা ১০১ টাকা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার এসআই নক্ষন চন্দ্র দাশ ও এসআই কে.এম. নাসির উদ্দিন সহ সঙ্গে ও ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার মানিকখালী ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের রুহুল আমিনের ছেলে জাহিদ হোসেন বাবু। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে এ দণ্ড দেওয়া হয়। আসামিকে এ দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)