দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব মোঃ আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, শিক্ষক এস এম গোলাম কাদের, ছন্দা মন্ডল ও শিক্ষার্থী ফয়সাল গোলদার। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।