Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৩৫:১৩ পিএম
মাগুরায়  জাতীয় বিপ্লব  ও সংহতি দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১ টার সময় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে মাগুরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)