মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনএফ মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাগুরা সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ ড.মো: আলফাজ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক সমেন্দ্রনাথ বিশ্বাস ও শচীন্দ্রনাথ বিশ্বাস। সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওহিদুজ্জামান। অনুষ্ঠানে মাগুরার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ৬৩ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ধূমপান, মাদক বিরোধী নানা দিক নিয়ে বাক্য পড়ানো হয়। এ বছর দ্বিতীয় ধাপে মাগুরা চার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ৪০ হাজার টাকা মেধাবৃত্তি দেয়া হয়েছে । চলতি বছর জানুয়ারি মাসে জেলার ৬৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির প্রথম কিস্তি ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। ছাড়া এ সংগঠন মাগুরা, যশোরসহ বিভিন্ন জেলায় সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।