Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে সমবায় দিবস পালিত

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১০:১০:৪২ এম
দাকোপে সমবায়  দিবস পালিত

দাকোপ প্রতিনিধি : ‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দাকোপে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে রোববার বেলা ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, বিএনপিনেতা দীপক সরদার, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি কামরুল হোসেন শেখ, বিশ্বজিত মন্ডল, সঞ্জয় কুমার সাহা, শিবানী সরদার, কমলা গাইন, গাজী আবুল বাশার, দান কুমারী, হাফেজ মোর্শেদ আলম ও বিনীতা রায়। সভাটি যৌথভাবে পরিচালনা করেন নিখিলেশ বর্মন ও উদয়ন বিশ্বাস। অনুষ্ঠানে দাকোপের বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)