ডুমুরিয়া প্রতিনিধি : সমবায় দিবস উপলক্ষে রোববার সকালে খুলনার ডুমুরিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, থুকড়া জনতা সমবায় সমিতির প্রিন্সিপ্যাল অফিসার এস এম গোলাম কুদ্দুস, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, কৃষ্ণপদ জোর্য়াদার ও দ্বিপংকর মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন বিপন্ন মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোয়াজ্জেম অহিদুর রহমান।