Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে প্রাথমিকের ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরান ঢাকা থেকে আটক

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৪৩:১১ পিএম
অভয়নগরে প্রাথমিকের ছাত্রী ধর্ষণ মামলায়  শিক্ষক ইমরান ঢাকা থেকে আটক

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে প্রাথমিক স্কুলের ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে এ মামলায় আগে আটক মোস্তাফিজুর রহমান ও জুলিয়া আফরিনের দুইদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। মামলার অভিযোগে জানা গেছে, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। প্রথম ক্লাস শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার সময় শিক্ষক ইমরান হোসেন তার হাত ধরে বাথরুমে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। পরে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষক ছাত্রীকে ছুটি দিয়ে দেন। বাড়িতে ফিরে প্রথমে মাকে মারধরের কথা জানায় শিশুটি। পরদিন ২৭ অক্টোবর স্কুলে না গিয়ে মনমরা অবস্থায় বিছানায় শুয়ে থাকলে মা স্কুলে যাওয়ার কথা বলেন। এ সময় কান্নাকাটি করে ধর্ষণের ঘটনা জানায় সে। অসুস্থ শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ২৭ অক্টোবর শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি এলাকা থেকে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভয়নগর থানা পুলিশ তাকে ঢাকা থেকে আটক করে। মঙ্গলবার আটক ইমরান হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)