Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে সোচ্চার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ১২:৪৩:১০ পিএম
ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে  সোচ্চার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডাকা অবৈধ ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে সোচ্চার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সন্ত্রাসী সংগঠনের ডাকা অবৈধ ধর্ম ঘটের প্রতিবাদে মঙ্গলবার তিন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে সরব অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে যশোরের রাজপথে ছাত্রলীগ নামক সংগঠনের কাউকে দেখা যায় নি। পরে দুপুরে তিন সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড রাজপথে প্রতিহত করা হবে। তাদের যে কোন ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ সোচ্চার আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থেকে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ। যশোরসহ সারাদেশের শান্ত সৃষ্ট পরিবেশ যারাই ঘোলাটে করার পায়তারা করবে, তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার হুশিয়ারি করেন তারা। সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ। এদিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডাকা অবৈধ ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। মঙ্গলবার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)