Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে বিএনপি কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৯:১৩:০২ পিএম
দাকোপে বিএনপি কার্যালয়ে  অগ্নি সংযোগের অভিযোগ

দাকোপ প্রতিনিধি : দাকোপে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নি সংযোগ ও ককটেল বিষ্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ ফেরীঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত ২নং দাকোপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দূর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। ঘটনার পর পানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আশিষ ব্যানার্জী টের পেয়ে লোক জড়ো করে আগুন নিভিয়ে ফেলে। দূর্বৃত্তরা অফিসের সামনে লাগানো প্যানা ছিড়ে দিয়ে চলে যায়। আশিষ ব্যানার্জী জানায়, আগুনের বিষয়টি টের পেয়ে আমি উঠে দেখি ২ জন মোটরসাইকেল যোগে পালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এবিষয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কারা জড়িত সেটা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে আমরা তদন্ত অব্যহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)