Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র বিদায় সংবর্ধনা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৯:০৬:৫৭ পিএম
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আরএমও’র বিদায় সংবর্ধনা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল ইয়াসিন শুভ নিলয়ের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র (সার্জারি) কনসালটেন্ট আবু তাহের মোহাম্মদ রাসেল, হাসপাতালের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিদায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স, কর্মচারীদের সকলের কথায় ডা. আল ইয়াসিন শুভ নিলয় ও ডা. সাগরিকা বায়ের কর্ম সততা, নিষ্ঠা ও সেবার প্রতি মহানুভবতা উঠে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের ৯ মাসের স্বল্প সময়ে রোগীর সেবার পাশাপাশি স্থানীয় মানুষের ভালবাসা অর্জন করেছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)