Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালায় তেল কম দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৫৫ পিএম
তালায় তেল কম দেয়ার অভিযোগে ফিলিং  স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে গ্রাহকদের তেল কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ৫টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা। একাধিক অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তেল কম দেয়ার অভিযোগের ভিত্তিতে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)