Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৩০:৩৭ পিএম
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে  অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে দলটির জেলার শাখার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। এতে এনসিপির জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে এনসিপি যশোরের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেন- একজন জনপ্রতিনিধির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা, ভয়ভীতি কিংবা অগ্নিসংযোগ কখনো রাজনীতির ভাষা হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু, যুগ্ম সদস্য সচিব সাজিদ সারোয়ার, মারুফ হাসান সুকর্ণ, প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)