Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা পরিষদের মাসিক সভা

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৪৮:৪৮ পিএম
যশোর জেলা পরিষদের  মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিষদের মাসিক সভা সোমবার দুপুরে অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের আওতাধীন রাস্তা ও ড্রেন সংস্কার করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচলক অনিমা মল্লিক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার জাহিদ, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)