Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়া গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৫০ পিএম
কচুয়া গোপালপুরে ফ্রি  মেডিকেল ক্যাম্প

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সৌজন্যে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শত শত সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে ভিড় করে। ক্যাম্পটিতে একজন অভিজ্ঞ চিকিৎসক প্রায় দুই শতাধিক রোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। এছাড়া চিকিৎসা শেষে রোগীদের মাঝে অর্ধশতাধিক ঔষধ রোগীদের বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেডিকেল টিমের কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন লিটন কুমার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ ও প্রান্তিক এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়রা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)