Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৯:০৬:৪৬ পিএম
মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের  অভিযানে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স না থাকায় নাভা ব্রিকস ও নদী ব্রিকস নামে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ইটভাটা দুটিতে অভিযান চালিয়ে এ নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা দুটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের দেওয়া ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। অভিযানকালে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি পুনরায় চালু না করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে পরবর্তী সময়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯), বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ আদালত আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)