Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদের নেতৃত্বে আতাউর এমপি-ওবায়দুল্লাহ

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৯:০৬:৪৬ পিএম
নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদের  নেতৃত্বে আতাউর এমপি-ওবায়দুল্লাহ

নড়াইল পৌর প্রতিনিধি : ২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার কর্মপরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত পরিষদে আতাউর রহমান বাচ্চু এমপিকে জেলা আমীর, মাস্টার জাকির হোসেন বিশ্বাসকে নায়েবে আমীর এবং মাওলানা ওবায়দুল্লাহ কায়সারকে জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কর্মপরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহকারী সেক্রেটারি হিসেবে আবুল বাশার, অধ্যাপক আব্দুস সামাদ, আয়ুব হোসেন খান ও মাওলানা আলমগীর হোসাইন। এছাড়া অফিস সম্পাদক মুশফিকুর রহমান, ওলামা বিভাগে মাওলানা মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগে সাইফুল আবদার, ট্রাস্ট ও ফাউন্ডেশনে হেমায়েতুল হক হিমু, সমাজকল্যাণ সম্পাদক জামিরুল হক টুটুল। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, পেশাজীবী বিভাগে ইবনে আব্দুল্লাহ, আইসিটি বিভাগে হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মানবসম্পদ বিভাগে মুহাম্মদ খিয়াম উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগে ড. খান আব্দুস সোবহান, তা’লিমুল কোরআনে মাওলানা তরিকুল ইসলাম এবং দাওয়া ও প্রকাশনা বিভাগে মাওলানা রেজাউল ইসলাম দায়িত্ব পেয়েছেন। নব নির্বাচিত জেলা আমীর সংগঠনের সকল স্তরের জনশক্তি ও জেলাবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)