Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বুরুজবাগান পাইলট বালিকা ও মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৯:১৬:৫৩ পিএম
বুরুজবাগান পাইলট বালিকা ও মাধ্যমিক  বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার নাভারণে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ ও ভোকেশনাল শাখার নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৃথক অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. মাহমুদা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বালিকা বিদ্যালয়ের সাধারণ শাখায় নির্বাচনী পরীক্ষায় ১১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন, এ গ্রেড পেয়েছে ৭ জন এবং এ মাইনাস পেয়েছে ১৬ জন। এ ছাড়া ভোকেশনাল শাখায় উত্তীর্ণ হয়েছে ৩৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলো সামিয়া ইসলাম, উম্মে আয়েশা, রোহামা তাসমিন, মিম খাতুন, নিমি ঘোষ, আছিয়া খাতুন ও সুমাইয়া আক্তার। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জুলফিকার আহমেদ রানা, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, শাহাব উদ্দিন আহম্মেদ, বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোমিনুর রহমান, নাভারণ কলেজের সাবেক শিক্ষক নজরুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, বিএনপি নেতা মিজানুর রহমান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন রাজু এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন। অন্যদিকে, একইদিন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিদ্যালয়টিতে নির্বাচনী পরীক্ষায় ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬১ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দুজন জিপিএ-৫ অর্জন করেছে। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন ও নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান উপস্থিত ছিলেন। দুই বিদ্যালয়ের পৃথক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)