Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাঁজিয়ায় ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৫০ পিএম
পাঁজিয়ায় ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’  খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের  উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি : সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টার সময়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। পাঁজিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক ও সুষম বণ্টন নিশ্চিত করা হবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)