Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৪৮:৪৯ পিএম
চৌগাছায় জামায়াতের  বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। পরিচালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মেয়র পদপ্রার্থী মাস্টার কামাল আহমেদ। বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল খান, শ্রমিক বিভাগের নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহা আলম, পৌর জামায়াতের আমীর মাও.আব্দুল খালেক, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)