Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ওয়ান শ্যুটারগান ও কার্তুজসহ রাকিব গ্রেফতার

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৪৮:৪৯ পিএম
ঝিকরগাছায় ওয়ান শ্যুটারগান  ও কার্তুজসহ রাকিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো.রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬। রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারণ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় রাকিবের চায়ের দোকানে তল্লাশি করে তার দেখানো মতে একটি ওয়ান শ্যুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় আটক রাকিবের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান- অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)