Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন এমপি’র

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৪৮:৪৯ পিএম
কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি  ৬০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন এমপি’র

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। ধর্মীয় সম্প্রীতি ও অবকাঠামো গত উন্নয়নে নতুন আশার আলো দেখছে উপজেলা বাসী। এরমধ্যে প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখ টাকার বরাদ্দের অনুমোদন ছাড় দেওয়া হয়েছে। এ খবরে কেশবপুরের সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষের মাঝে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। প্রাপ্ত পোস্টারের তথ্য অনুযায়ী, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ ও শ্মশানঘাট সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ বরাদ্ধে কাজে লাগানো হবে। পাশাপাশি ৩ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও সুন্দর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ উন্নয়ন উদ্যোগের সঙ্গে মুলত সম্পৃক্ত রয়েছেন যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন উদ্যোগ উপজেলার সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। খুব শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে। উন্নয়নের পথে এগিয়ে যাক কেশবপুর। ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, সমৃদ্ধ হোক মানবিক কেশবপুর এমনটা প্রত্যাসা সকলের। কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নে মোট ৩ কোটি ৬০ লাখ টাকার মধ্যে প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখ টাকার অনুদান অনুমোদনে ইতিবাচক পদক্ষেপ দেখছেন এলাকা বাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)