Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে গ্রামীণ ব্যাংকের চারটি কেন্দ্রে অগ্নিসংযোগ, কর্মকর্তা-কর্মচারি আতংকে

এখন সময়: বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৯:২২:০৭ পিএম
যশোরে গ্রামীণ ব্যাংকের চারটি কেন্দ্রে  অগ্নিসংযোগ, কর্মকর্তা-কর্মচারি আতংকে

নিজস্ব প্রতিবেদক : যশারে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি কেন্দ্র অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। একের পর এক দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ব্যাংকগুলোর ক্ষয়ক্ষতি না হলেও এসব ঘটনায় আতংকিত হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারিরা। তবে এসব ঘটনায় একটিও মামলা করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করণে সব কেন্দ্রেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সর্বশেষ মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। ব্যাংকটিতে থাকা কর্মচারিরা তাক্ষনিক টের পেলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। এদিকে দুবৃর্ত্তদের অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করে শেয়ার করছেন। ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।’ যশোর জোনাল অফিসের তথ্যমতে, শার্শার বাগআঁচড়া ও চন্দনপুর শাখা, কেশবপুরে সাগরদাঁড়ি ও বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। চারটি শাখাতে কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে যশোরে গ্রামীণ ব্যাংকে একের পর এক শাখাতে অগ্নিকান্ড বা ককটেল বিস্ফারণের ঘটনায় আতংকিত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারিরা। সদর উপজেলা একটি কেন্দ্রের ম্যানেজার জানান, ‘যশোর ছাড়াও সারাদেশে গ্রামীন ব্যাংকে যেভাবে টার্গেট করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফারণ ঘটানো হচ্ছে; এতে তো আমরা আতংকিত। অনেকেই রাতে শান্তিভাবে ঘুমাতে পারছে না। কেউ কেউ তো আবার চাকুরি ছাড়ার পরিকল্পনাও করছে।’ গ্রামীন ব্যাংকের যশোর জোনাল অফিসের হিসাবরক্ষক ইসরাফিল হোসেন বলেন, ‘যশোরে ৮০টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে দুবৃর্ত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তেমন ধরণের ক্ষতি হয়নি। তবে কর্মকর্তা কর্মচারিরা আতংকিত হচ্ছে এটা সত্যি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি সকল কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব কেন্দ্রেই সিসি ক্যামেরা চলে গেছে। দ্রুতই বসানো শেষ হবে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে বলেও জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)