Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: বুধবার, ১৮ নভেম্বর , ২০২৬, ০৯:২২:০৭ পিএম
চুড়ামনকাটিতে বিএনপির বিক্ষোভ  মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে নেতাকর্মীরা বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনির সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মামুন মহাসিন, মাস্টার শহিদুল ইসলাম ও নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, স্বেচ্ছাসেবক দলের গোলাম রসুল ও আসলাম শিকদার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং দলীয় অবস্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)