নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে। সমিতির সহ-সভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, এম এ লতিফ, মাহাবুবুর রহমান (১), আব্দুল কাদের আজাদ, সোহেল শামীম, আর এম ময়নুল হক খান ময়না, ওয়াজিউর রহমান প্রমুখ। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।