Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে ছাদের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ০৮:৩৫:৩৮ পিএম
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে  ছাদের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন ও তাঁর সহধর্মিণী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিয়া আফরোজের শ্রীপতিপুরস্থ বাড়িতে এ চুরি সংঘটিত হয়। ঘটনার সময় শিক্ষক দম্পতি ও পরিবারের অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। চোরেরা ছাদের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করে আলমারি ও আসবাবপত্রের বিভিন্ন স্থানে থাকা মালামাল ঘেঁটে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। শেখ তামিম আজাদ মেরিন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি থেকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০-৮০ হাজার টাকা চুরি হয়েছে। চুরির পর বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও তছনছ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিনদুপুরে জনবহুল এলাকায় শিক্ষক দম্পতির বাড়িতে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)