আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা ওজোপডিকো অফিস পরিদর্শন করলেন কুষ্টিয়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী। গতকাল দুপরে আলমডাঙ্গা ওজোপডিকো (পিডিপি) বিদ্যুৎ অফিস পরির্দনে আসেন ওজোপডিকো লিঃ এর কুষ্টিয়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী পওস সার্কেল জাহান-ই-শবনম। অফিস পরিদর্শন শেষে তিনি পিডিপির আওতাধীন বিভিন্ন এলাকা সরজমিনে দেখতে যান। তিনি অবৈধ্য লাইন সনাক্তকরন, মিটার চেকিং ও ত্রুটিপুর্ণ মিটার পরীক্ষা করেন। এ সময় তাঁকে সাহায্য করেন বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপডিকো চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। একই সাথে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী হাবিব উল্লাহ, আলমডাঙ্গা দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার সরকার, আবু তৈয়ব ও কারিগরি টিম। পরিদর্শন কালে সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন ওজোপাডিকো আলমডাঙ্গা দপ্তরের আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন। প্রকৌশলী জাহান-ই- শবনম বলেন, আপনারা সকলেই আন্তরিকতার কাজ করবেন যাতে অত্র এলাকার গ্রাহকরা সহযে বিদ্যুৎ সুবিধা পায়।