Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

এখন সময়: শনিবার, ২৮ নভেম্বর , ২০২৬, ০২:৩১:২৪ এম
হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে  বেনাপোলে বিএনপির মশাল মিছিল

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সারাদেশে হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের হরতাল-অবরোধের নামে জনজীবন বিপর্যস্ত করা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)