Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর

এখন সময়: শনিবার, ২৮ নভেম্বর , ২০২৬, ০২:৩১:২৪ এম
লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. ফরহাদ মোল্যা নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের ৭/৮টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ফরহাদ মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামের পূর্বপাড়ার গফুর মোল্যার ছেলে। তিনি একজন কৃষক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে ছায়ামানারচর গ্রামের দাউদ মোল্যা ও মাওলানা আবুল হাসানের মধ্যে। এ নিয়ে মামলার পর আদালত মাওলানা আবুল হাসানের পক্ষে রায় দেন। শুধু তাই নয়, বিরোধপূর্ণ জমি মাওলানা আবুল হাসানের দখলে রয়েছে। শুক্রবার সকালে ওই জমিতে মাওলানা আবুল হাসানের পক্ষে ফরহাদ মোল্যাসহ কৃষকরা ধান কাটতে যান। সেখানে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন কৃষকদের ওপর হামলা করে। তারা ফরহাদ মোল্যাকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর প্রতিপক্ষের ৭/৮টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই জুয়েল বলেন, জমিজমা সংক্রান্তের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)