Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দ্যোতনা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও বুদ্ধদেব স্মরণে সভা

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ০৩:৫৫:৪৫ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার দ্যোতনা সাহিত্য পরিষদের নিয়মিত মাসিক সাহিত্য আসর 
ও বুদ্ধদেব বসুর স্মরণে আলোচনাসভা যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. জিএম মুছা, আহমদ রাজু, অরুণ বর্মণ। সঞ্চালনা করেন কবি  শাহরিয়ার সোহেল। 
আসরে কবিতা পাঠ করেন রেজাউল করিম রোমেল, এমএ কাসেম আমিয়, শরীফ হোসেন ধীমাণ, শহিদুজ্জামান মিলন, তোজাম্মেল হক, শরীফুল আলম, মো. আব্দুল হালিম, আমিনুর রহমান, মনোজ চক্রবর্তী।  এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ (অব.) মোঃ আবু মাসুদ, অধ্যক্ষ (অব.) শাহীন ইকবাল, অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ জে. এম. ইকবাল হোসেন, অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। আসরে  প্রয়াত কবি সোহাগ সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)