Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ইয়াবাসহ যুবক আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:৩৫:০৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বসতপুর গ্রামের উত্তর মাঠপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসিবুর রহমান শান্ত যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বসতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বসতপুর গ্রামের উত্তর মাঠপাড়ায় আব্দুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে হাসিবুর রহমান শান্তকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃত আসামিকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)