Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় জাতীয় দাবা প্রতিযোগিতা

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৭:২৮:৫২ পিএম

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা মহিরন বলদেঘাটা মোড়ে জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে আগত তিনজন আন্তর্জাতিক টাইটেলধধারী প্লেয়ারসহ মোট ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া খেলাগুলো দিনশেষে চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সার্ভেয়ার সুজন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পরিচালক জাতীয় দাবা বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন, আয়োজক হাদিউজ্জামান ফিরোজ, কাসেদ আলীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এদিনের জাতীয় দাবা প্রতিযোগিতার ডোনার হিসেবে সার্বিক সহযোগিতা করেন সার্ভেয়ার সুজন কুমার বিশ্বাস। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মেধাভিত্তিক খেলায় আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)