শরণখোলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় পাঁচ রাস্তার মোড় থেকে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে নির্বাচনী মিছিলটি রায়েন্দা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, ছাত্রদল নেতা শামীম শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।