ক্রীড়া প্রতিবেদক: রোববার যশোরের বাঘারপাড়া উপজেলায় এথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজন করে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের। বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ৫০ জন বালক ও ৪২ জন বালিকা। এখান থেকে বাছাই করে ৪০ জন বালক-বালিকা প্রশিক্ষণে জন্য রাখা হবে বলে জানান আয়োজকরা। তাদেরকে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিযোগিতা ও প্রশিক্ষণে উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশিকুজ্জামান,বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ও বাঘারপাড়া উপজেলার প্রকল্প অফিসার ইসতিয়াক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কামলাম আজাদ প্রশিক্ষনাথীদের প্রশিক্ষণ দেবেন। আজ সোমবার থেকে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ শুরু হবে।