Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ০৭:৩৮:৩৫ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ১১ দলীয় জোট সমর্থীত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর-৪ নির্বাচনী এলাকার (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) সকল মানব সম্পদের উন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে। অভয়নগরের ভৈরব নদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহাসড়ক যানজটমুক্ত করা, ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ তৈরি করাসহ সার্বিক উন্নয়নের কাজ করা হবে।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এমএম আশিকুজ্জামান, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল, এনসিপি অভয়নগর উপজেলা শাখার সমন্বয়ক শাহ জাহান কবির সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়ন অভয়নগর শাখার সভাপতি হারুন-অর-রশীদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)