মাগুরা প্রতিনিধি : মাগুরা পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামে রবিবার রাতে মোঃ আল আমিন সিকদার (৪০) এর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে আটককৃত আসামি হলেন মোঃ আল আমিন সিকদার। সে পারনান্দুয়ালী গ্রামের মোল্লাপাড়া গ্রামের মৃতরিন্টু শিকদারের ছেলে।
মাগুরার সদর থানা অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, অভিযানে আগ্নেয়াস্ত্র ককটেল মাদক গাঁজাসহ আল আমিনকে আটক করা হয়েছে। এ সময় ওয়ান শ্যুটার গান দুটি, ককটেল তিনটি, গাঁজা ৫০ গ্রাম উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত অস্ত্র মাদকসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় আইনি প্রক্রিয়া প্রস্তুতি চলছে।