Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলার লোকালয় থেকে ফের জীবিত হরিণ উদ্ধার

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৫:০৫ এম

মোংলা প্রতিনিধি : মোংলার লোকালয় থেকে ফের জীবিত হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে। মায়াবী হরিণ বনে ফেরত পাঠানো হয়েছে। মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে তা নিয়ে বনবিভাগের তদন্ত চলছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রোববার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)