মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খানের ধানের শীষের পক্ষে রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা শাখার আয়োজনে মিছিল হয়েছে। এ সময় ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান মাগুরা পৌরসভার মোল্লাপাড়া, মীরপাড়া, খান পাড়া, তাতিপাড়া, হাসপাতাল পাড়া, ভায়না মোড় এলাকায় সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষের পক্ষে আপনারা ভোট প্রদান করুন। ধানের শীষের পক্ষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, তারেক জিয়ার হাত কে শক্তিশালী করতে তাই আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
মাগুরা পৌরসভার জাতীয়তাবাদী দলের সভাপতি মাসুদ খান কিজিল বলেন, মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান একজন সৎ নির্ভীক ও সাহসী মানুষ। বিগত সময়ে মনোয়ার হোসেন খান মাগুরার আপামর মানুষের স্বাস্থ্য শিক্ষা ও যে কোন সমস্যার সমাধানে এগিয়ে ছিলেন। তাছাড়া অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করে মানুষের বুকে স্থান করে নিয়েছেন। তাই মাগুরা ১ আসনে মনোয়ার হোসেন খানের জয় সুনিশ্চিত।