Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর আসনে ৫ প্রার্থীর প্রচারণা জমজমাট

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৪:৩৯ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে পাঁচ প্রার্থীর জমজমাট প্রচারণা চলছে। ছন্দের তালে তালে ও,গানের সুরে সুরে প্রচারণায় বিএনপি ও জামায়াতের প্রার্থী এগিয়ে রয়েছে।
জানা গেছে, যশোর-৬ কেশবপুর আসনে ভোটযুদ্ধে রয়েছেন ৫ মনোনীত প্রার্থী। বিএনপি মনোনীত আবুল হোসেন আজাদ (ধানের শীর্ষ), জামায়াতে ইসলামীর মনোনীত অধ্যাপক মুক্তার আলী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত, গাজী মোঃ শহিদুল ইসলাম (হাতপাখা), আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত ব্যারিষ্টার মাহমুদুল হাসান (ঈগলপাখি) ও জাতীয় পাটি(জিএম কাদের গ্রুপ) মনোনীত জি এম হাসান (লাঙ্গল)।
গত ২২ জানুয়ারি দুপুর দুই টা থেকে রাত ৮ টা পযর্ন্ত নিয়মিতভাবে প্রতিদিন প্রচার মাইকে সকল প্রার্থী চমকপ্রদভাবে ছন্দের তালে তালে,গানের সুরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটাররা বলেছেন, ৫ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থী প্রচারণায় এগিয়ে রয়েছেন। তবে ভোটযুদ্ধে থাকা ৫ প্রার্থী বিজয়ের আশা প্রকাশ করেছেন। ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার এখনই সময়। তারা ভেবে চিন্তে এমপি নির্বাচিত করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)