Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, স্বামীর বিরুদ্ধে মামলা

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩০:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে মারপিট করে জখম করার অভিযোগে স্বামী মারুফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার স্ত্রী। রোববার মারুফের স্ত্রী যশোর সদরের ইছাপুর গ্রামের গৃহবধূ মনিরা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি মারুফ একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৫ সালে আসামি মারুফ হোসেন পারিবারিকভাবে মনিরা বেগমকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর মারুফ বিদেশে যাবে বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে মনিরার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। মারুফকে যৌতুকের ৫ লাখ টাকা এনে দিলে মালয়েশিয়া চলে যান। মারুফ গোপনে দেশে এসে দ্বিতীয় বিয়ে করে ফের বিদেশে চলে যান। পরবর্তীতে মারুফ অষ্ট্রেলিয়া যাবে বলে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্ত্রীর কাছে। যৌতুকের টাকা দিতে অস্বীকার কারায় মারুফ তার স্ত্রীকে তালাক দেয়ার হুকমি দেন। মারুফ আবারও গোপনে দেশে এসে আরও একটি বিয়ে করেন। গত ২৮ জানুয়ারি মারুফ স্ত্রীকে তালাক দিয়েছে বলে ছেলেকে ফোন করে তার মাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এদিন সন্ধায় মারুফ বাড়ি এসে যৌতুকের ১০ লাখ টাকা না দিলে স্ত্রী মনিরা বেগমকে নিয়ে সংসার করবেনা বলে বাড়ি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মারুফ তার স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)