Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কমিউনিটি ইউকে’র উদ্যোগে কম্বল বিতরণ

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২৮:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর কমিউনিটি ইউকে (যুক্তরাজ্য) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে যশোর শহরের জেলরোড এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কমিউনিটি ইউকে’র কোষাধ্যক্ষ আদনান আহমেদ।
উপস্থিত ছিলেন, যশোর প্রতিনিধি আব্দুল্লাহ বিদ্যুৎ, তারিফ হোসেন, মুরাদুল কবির, শাহাবাজ আহমেদ, এহসান উল্লাহ, আনোয়ার হোসেন মিলন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্র কষ্ট থেকে তাদের কিছুটা রক্ষা করতে পারলেই এই উদ্যোগ সার্থক হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সমাজের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)