Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলো যশোর

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২৯:১৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখলো যশোর জেলা দল। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাতক্ষীরা জেলা দলের কাছে হেরে গেছে যশোর। ম্যাচটি হারলেও প্রথম দুই ম্যাচে বড় জয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে যশোরের। এ বিষয়ে যশোর জেলা দলের প্রশিক্ষক আজিমুল হক বলেন, যেহেতু যশোর আগের ২ টি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিলো। শেষ ম্যাচে পরাজিত হলেও নিট রান রেটের ব্যবধানে প্রতিযোগিতার সেমিফাইনালের খেলার সম্ভাবনা বেশি যশোরের। এদিকে, রোববার গ্রুপ পর্বের শেষ খেলায় সাতক্ষীরা জেলা দলের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরে যায় যশোর। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে যশোর। ৪০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান করে তারা। এ রানের মধ্যে ওপেনার আবু বক্কর সিদ্দিক ৪২ ও ওহি ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। সাতক্ষীরা জেলা দলের সাবিত,সাকলাইন ও আবু রায়হান প্রত্যেকে ২ টি উইকেট পান। জবাবে, ২৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয় পায় সাতক্ষীরা জেলা দল। তাদের রাফিদ আল আকিদ অপরাজিত ৩৯ ও তকি ৩৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। যশোর জেলা দলের আবু হানিফ ও ওহি উভয়ে একটি করে উইকেট পান। উল্লেখ্য, যশোর নিজেদের প্রথম ম্যাচে মেহেরপুর জেলা দলেকে ২৬৪ ও দ্বিতীয় ম্যাচে বাগেরহাট জেলা দলকে ২৫৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)