Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী ইশতেহার

এখন সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২২:২০ পিএম

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দল মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করেন।
এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনার মধ্যে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ, কোলন-ঘোলা-কল্যাণপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, উপজেলা পরিষদে ৪ তলা ডরমেটরি ভবন নির্মাণ, নদী/পুকুরের ২টি ঘাট নির্মাণ, ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মাণ (কুড়িকাহুনিয়া লঞ্চঘাট ও যাত্রী ছাউনির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ, প্রতিটি ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, আশাশুনি বাজার রক্ষা বাঁধ নির্মাণ, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মাণ, সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী ভবন নির্মাণ, থানাকে মডেল থানায় উন্নীত করা, লবণ সহনশীল জমিতে কৃষিজাত পণ্য উৎপাদন, মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ, মাদকমুক্ত সমাজ গড়া, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা, বলাবাড়িয়া কুড়িবাহুনিয়া ও হরিশখালী স্লুইচগেট নির্মাণ, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রিয় ও নতুন ক্রীড়া ভবন নির্মাণ, প্রেসক্লাবকে আধুনিকায়ন করা, জিমনেশিয়াম নির্মাণ, বালিকা বিদ্যালয়কে সরকারিকরণ, আশাশুনি সদর হাটের স্থায়ী জায়গা বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন, সদরে বেসরকারি ব্যাংকের শাখা নিয়ে আসা, বিধবা ও স্বামী নিগ্রিহীতা মহিলাদের কর্মসংস্থান, সবুজ চরে আধুনিক বনায়ন ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো, মসজিদ মন্দির প্যাগোডা স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়ন, প্রয়োজনমত স্লুইচগেট নির্মাণ, কয়েকটি ইউপি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস অফিসে আধুনিক এ্যাম্বুলেন্স ক্রয়ে চেষ্টা, গৃহহীন মানুষের গৃহ তৈরির ব্যবস্থা, উপজেলার রাস্তার উপরের বাজার উপযুক্ত স্থানে সরানোর ব্যবস্থা, প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার তৈরির চেষ্টা করার পরিকল্পনার কথা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, খেলাফত মজলিশ সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ, জামাত নেতা নূরুল আফছার মোর্তজা, অধ্যক্ষ আঃ গফফার, অ্যাড. আঃ সোবহান মুকুল, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)